দীপকাকুর জোড়া অভিযান
সুকান্ত গঙ্গোপাধ্যায়
ঢাকের তালে কলেজ স্ট্রিট এখন ছুটিতে। অর্ডার নিচ্ছি, বই রওনা দেবে ২৭ অক্টোবর থেকে।

Ek Jora Dipkaku
কেন পড়বেন
দুই পুরো গোয়েন্দা-গল্প এক বইয়ে: ছ'তলার ফ্ল্যাটে অচেনা লাশ আর এক নিখোঁজ ছেলের খোঁজ।
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
Ek Jora Dipkaku by Sukanta Gangopadhyay holds two full detective adventures of Dipkaku and his young assistant Jhinuk.
লালবাজারের রঞ্জনবাবু দীপকাকুকে নিয়ে যান কলকাতার দক্ষিণ প্রান্তের এক বহুতলে, ছ'তলার একটি ফ্ল্যাটে। ড্রয়িংরুমে পড়ে আছেন খুন হওয়া এক অচেনা মানুষ, ফ্ল্যাটের মালিক জীবনে যাঁর মুখ দেখেননি। এখান থেকেই শুরু প্রথম অভিযান। দ্বিতীয়টিতে ডক্টর অলকেশ রায় ছেলেকে খুঁজে দেওয়ার অনুরোধ নিয়ে আসেন। ছেলের বাইকের ধাক্কায় প্রাণ গিয়েছিল তার খুড়তুতো ভাইয়ের, সেই ঘটনার পর থেকে ছেলে নিখোঁজ। এক নার্সিংহোমে তাকে এক ঝলক দেখা যায়, তারপর খুন হয়ে যান স্বয়ং ডক্টর রায়। দীপকাকু আর তাঁর সঙ্গী ঝিনুকের দুটি পূর্ণাঙ্গ গোয়েন্দা-কাহিনি, কিশোর পাঠকদের প্রিয়, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা, মিত্র ও ঘোষের হার্ডকভার।