
Our Story
একটা বইয়ের দোকান, যেটা হাঁটে College Street-এ
ছোটবেলায় বাবার হাত ধরে College Street-এ যাওয়া। ধুলো জমা তাকের গন্ধ, পুরোনো পাতার রং। সেই অনুভূতিটা আজও যায়নি।
বইঘর সেই গন্ধটাকেই আপনার দরজায় আনতে চায়। আপনি বই বাছবেন। আমরা সপ্তাহান্তে College Street-এ গিয়ে সেই বই খুঁজে আনব। তালিকায় না থাকলেও বলুন। বহু বইয়ের খোঁজ আমরা জানি।
কোনো অনলাইন পেমেন্ট নেই। একটা WhatsApp কথোপকথন, একটা বিশ্বাস। অর্ডার পাকা হলে সম্পূর্ণ টাকা অগ্রিম। এটুকুই।
আর নিজের পড়া বইয়ের হিসেব রাখতে চাইলে বাংলা বই ট্র্যাকার আছে। অ্যাকাউন্ট লাগে না, সবটা থাকে আপনার নিজের ব্রাউজারে।
