BengaliBooks · তোমার বইঘর, College Street থেকে বাছাই করা বাংলা বই
Your wishlistYour cart

বাংলা বই উপহার · ফুল শুকিয়ে যায়,
বই থেকে যায়।

এমন উপহার, যা বছরের পর বছর কথা বলে। A book outlasts flowers.

একটি বাংলা বইয়ের উপহার বাক্স, প্রিয়জনের হাতে

ধাপ ১, মোট ৩

কার জন্য উপহার খুঁজছেন?

না জানলে চলবে, পরে বদলানো যায়।

উপহারের জন্য বাছাই সেট

২ থেকে ৬টা বইয়ের সেট, মোড়ক আর কার্ডসহ পাঠানো যায়।

বইঘর বাছাই

সায়ক আমানের আসর

₹1,026₹1,153

You save ₹127

বইঘর বাছাই

সুকুমারের হাসির আসর

₹1,130₹1,269

You save ₹139

বইঘর বাছাই

হুমায়ূনের জোছনা আর আগুন

₹1,209₹1,358

You save ₹149

বইঘর বাছাই

শংকরের চোখে বিবেকানন্দ

₹1,292₹1,450

You save ₹158

সম্পূর্ণ সেট

আশাপূর্ণা দেবীর ত্রয়ী

₹1,558₹1,750

You save ₹192

বইঘর বাছাই

পাঁচ কলমের ছোটগল্প

₹1,559₹1,750

You save ₹191

সব সেট দেখুন

উপহার নিয়ে কিছু প্রশ্ন

বাংলা বই উপহার পাঠাতে চাইলে বইঘর থেকে সরাসরি প্রিয়জনের ঠিকানায় পাঠানো যায়, উপহারের মোড়কে আর আপনার বার্তা লেখা কার্ডসহ। পার্সেলে দাম বা বিল থাকে না; বিল যায় আপনার কাছে।

কাকে কোন বাংলা বই উপহার দেব, বুঝতে পারছি না।

উপরের উপহার খোঁজার ধাপে তিনটে প্রশ্নের উত্তর দিন: কার জন্য, কী ধরনের গল্প, কত টাকার মধ্যে। চাইলে "চমকে দিন" বেছে শুধু বাজেট জানান, নয়তো WhatsApp-এ দুটো কথা লিখুন। অর্ডারের আগে আপনি বইগুলো দেখে নিতে পারেন।

উপহার খুঁজে দেখুন →
বই কি ভালো উপহার?

হ্যাঁ, যদি বইটা মানুষটার কথা ভেবে বাছা হয়। ফুল শুকিয়ে যায়, বই বছরের পর বছর থেকে যায়। তাই উপহার খোঁজার ধাপে আমরা জিজ্ঞেস করি কার জন্য আর তিনি কী ভালোবাসেন।

উপহার খুঁজে দেখুন →
যিনি বেশি বই পড়েন না, তাকে কী বই দেওয়া যায়?

ছোট আর গল্পে টানা বই দিন। ফেলুদা বা ব্যোমকেশের মতো গোয়েন্দা গল্প, যেগুলো সিনেমা বা টিভিতেও দেখা, কিংবা ছবিওয়ালা কমিকস সহজে ধরে। উপহার খোঁজার ধাপে "হাসির গল্প" বা "গোয়েন্দা" বেছে নিন।

কমিকসের তাক দেখুন →
১০০০ টাকার মধ্যে বইয়ের উপহার সেট কী পাব?

₹500-1,000 বাজেটে সাধারণত ৩-৪টা বই হয়, নয়তো একটা তৈরি সেট। উপহার খোঁজার ধাপে বাজেটটা বেছে নিলে আমরা মিলিয়ে দেখাই।

উপহার খুঁজে দেখুন →
বাবা-মাকে কোন বাংলা বই উপহার দেব?

ক্লাসিক উপন্যাস, ইতিহাস-ভিত্তিক উপন্যাস আর পৌরাণিক কাহিনির পুনর্কথন বাবা-মায়ের জন্য ভরসার বাছাই। উপহার খোঁজার ধাপে "মা-বাবা" বেছে নিলে আমরা ওই ধরনের বই আগে দেখাই।

উপহার খুঁজে দেখুন →
অন্য শহরে বা বিদেশে থাকা আপনজনকে বই উপহার পাঠানো যায়?

ভারতের যেকোনো ঠিকানায় আমরা একদম দরজা পর্যন্ত পৌঁছে দিই, তাই কাউকে বই বইতে হয় না। ভারতের বাইরে থেকেও অর্ডার আর পেমেন্ট করা যায়, তবে ঠিকানা হতে হবে ভারতের। ভারতের বাইরে ডেলিভারি নেই।

ডেলিভারির খরচ →
যাকে দিচ্ছি তার বইটা আগে থেকে থাকলে?

WhatsApp-এ আমাদের জানান তার কোন বইগুলো আছে, নয়তো WhatsApp-এ অর্ডার নিশ্চিত করার সময় বলুন। পেমেন্টের আগে আমরা তালিকা মিলিয়ে দেখি, তখন একটা নাম বদলে নেওয়া যায়।

উপহারের প্যাকেটে কি দাম বা বিল থাকবে?

না। পার্সেলের ভেতরে কোনো দাম বা বিল থাকে না। বিল আপনার কাছে, WhatsApp বা ইমেলে আসে।

গিফট র‍্যাপ আর কার্ডে কত খরচ?

নিজের জন্য নিলে শুধু মোড়ক, খরচ ₹49। অন্য কাউকে দিলে মোড়ক আর ব্যক্তিগত কার্ড মিলিয়ে ₹79। বিয়ের উপহারে বিশেষ মোড়ক, খরচ ₹99। এই খরচ ফ্রি ডেলিভারির হিসাবে ধরা হয় না।

ডেলিভারির খরচ →
বাচ্চার জন্মদিনে কোন বই দেওয়া যায়?

ছোটদের তাক আর কমিকসে ছবিওয়ালা গল্পের বই পাবেন। ৮ থেকে ১২ বছরের জন্য ছবিওয়ালা গল্প সাধারণত ভালো মেলে।

ছোটদের তাক দেখুন →