ঢাকের তালে কলেজ স্ট্রিট এখন ছুটিতে। অর্ডার নিচ্ছি, বই রওনা দেবে ২৭ অক্টোবর থেকে।

BengaliBooks · তোমার বইঘর, College Street থেকে বাছাই করা বাংলা বই
Your wishlistYour cart
−₹33Tista Jabei cover
Contemporary

তিস্তা যাবেই

Tista Jabei

সুকান্ত গঙ্গোপাধ্যায়

কেন পড়বেন

ভালোবাসা, ভুল সিদ্ধান্ত আর ফেরার না-ফেরার দ্বিধা, নদীর নামে এক টানটান প্রেমের উপন্যাস।

তুমিও পড়েছ? তোমার কথা লেখো ↓

₹267₹300You save ₹33In stock

যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট

WhatsApp-এ নিন
আমার তাকে:

বইটি সম্পর্কে · About this book

Tista Jabei by Sukanta Gangopadhyay: a love story of the artist Parag and Tista, a child he meets by chance, and a visitor from America.

শান্তিনিকেতনের বসন্তোৎসবে প্রথম দেখা পরাগ আর তিস্তার। তারপর দেখা হতেই থাকে, আর একদিন সেটা প্রেম। পরাগ আর্ট কলেজের ছাত্র, দারুণ ছবি আঁকে, কাজ করে এক পটারিতে। সমুদ্রের ধারে এক ঝড়জলের সন্ধে তিস্তার সব হিসেব উল্টে দেয়, আর তার পরের বড় সিদ্ধান্তটা সে নেয় পরাগকে না জিজ্ঞেস করেই। রাগে, ধাক্কায় এলোমেলো পরাগ এক রাতে শ্রীরামপুর স্টেশনে ফাঁকা কামরায় দেখে একটা স্পেশাল চাইল্ডকে, হিজল। হিজল আর তার দিদি দূর্বার জীবনে জড়িয়ে পড়ে সে। ওদিকে আমেরিকা থেকে ছুটিতে এসেছে যোগব্রত, মনমরা তিস্তাকে সে দেখায় নতুন জীবনের আশা। তিস্তা যাবেই, শুধু ঠিক হয়নি রাস্তাটা আমেরিকার দিকে, না পরাগের দরজায়।

প্রকাশক
Mitra & Ghosh Publishers
ভাষা
বাংলা
বাঁধাই
হার্ডকভার

তোমার কি বইটা পড়া হয়েছে?

সুকান্ত গঙ্গোপাধ্যায়-এর আরও বই

সব দেখুন

একই ধরনের বই

সব দেখুন