আমার বইঘর · Book library
যে বই পড়ছেন, পড়বেন, পড়ে ফেলেছেন। সব এক তাকে
Every Bengali book you're reading, will read, or have finished. One shelf.
পড়ার তালিকা একটা ফ্রি টুল। কোন বই পড়ছেন, কোনটা পড়বেন, কোনটা শেষ, সব এক জায়গায় লিখে রাখুন। অ্যাকাউন্ট লাগে না, সাইন ইন লাগে না। এই পাতাতেই শুরু করুন। আমাদের ক্যাটালগে না থাকলেও চলবে, বইয়ের নাম নিজে লিখে যোগ করে নিন।
A free reading tracker for Bengali books. Shelve what you're reading, what's next, and what you've finished. No account needed and no sign-in: start on this page and it saves in your browser. Books we don't stock work too, just type the title.
বাংলা বই ট্র্যাকারে কী কী পাবেন

তিনটে তাক, এক ট্যাপ
Three shelves, one tap
পড়ব, পড়ছি, পড়েছি। থেমে গেলে থেমে-আছে তাকও আছে। বই ছেড়ে দেওয়া দোষের কিছু না।

পাতার হিসেব
Page progress
২১০ / ৩২০, কতদূর এগোলেন দেখুন। বইয়ের পাতার সংখ্যা আমাদের কাছে না থাকলে নিজে লিখে দিন।

নিজের রেটিং, নিজের নোট
Your rating, your notes
বই শেষ করে আধখানা তারা পর্যন্ত রেটিং দিন, দু-লাইন লিখে রাখুন। এটা আপনার খাতা, কেউ দেখবে না।
বছরের লক্ষ্য
Yearly goal
এ বছর কটা বই? নাকি কত পাতা? যেটা আপনার মনে ধরে, সেটাই বাছুন।
পরিসংখ্যান
আসছেReading stats
মাসে কটা বই, কোন লেখক বেশি, কোন বিষয়ে ঝোঁক।
স্ট্রিক
আসছেReading streak
রোজ না হোক, সপ্তাহে বা মাসে, আপনার তালে।
কীভাবে শুরু করবেন
- ধাপ 1
বই খুঁজুন
নাম বা লেখক দিয়ে খুঁজুন। আমাদের কাছে না থাকলে নিজেই নাম লিখে যোগ করুন।
- ধাপ 2
তাকে তুলুন
পড়ব, পড়ছি, পড়েছি, এক ট্যাপে বই তাকে উঠে যায়।
- ধাপ 3
হিসেব রাখুন
পাতা এগোলে লিখে রাখুন। বছর শেষে দেখবেন কতটা পড়েছেন।
সাধারণ প্রশ্ন
Do I need an account to track my Bengali books?
বই ট্র্যাক করতে কি অ্যাকাউন্ট লাগে?
No. The tracker works straight away on this page, no sign-up needed, and your list saves right in your browser. Signing in just means your shelves follow you to another device, and survive even if you clear your browser data.
না। এই পাতাতেই সঙ্গে সঙ্গে কাজ করে, কিছু লাগে না। তালিকা আপনার ব্রাউজারেই থাকে। সাইন ইন করলে শুধু এটুকু হয়: অন্য ফোনে বা কম্পিউটারেও তালিকা পাবেন, আর ব্রাউজার সাফ করলেও হারাবে না।
Is it free?
এটা কি ফ্রি?
Yes, completely, and you never have to buy a book to use it.
হ্যাঁ, পুরোপুরি। বই না কিনলেও দিব্যি ব্যবহার করতে পারেন।
Can I track a book BengaliBooks doesn't sell?
আপনাদের কাছে যে বই নেই, সেটা কি রাখতে পারি?
Yes. Type the title and author and it goes on your shelf like any other book. We also note it down, and we look for it on our next College Street run.
পারেন। নাম আর লেখক লিখে দিন, বাকি বইয়ের মতোই তাকে উঠবে। আমরাও নামটা টুকে রাখি, পরের বার College Street থেকে খুঁজে দেখি।
Where is my reading list stored?
আমার তালিকা কোথায় থাকে?
In your browser until you sign in. That means it stays on this device, and clearing your browser data clears the list. Sign in and it moves to your account.
সাইন ইন না করা পর্যন্ত তালিকা থাকে আপনার ব্রাউজারেই। মানে এই ডিভাইসেই আটকে থাকে, ব্রাউজারের ডেটা মুছলে তালিকাও গেল। সাইন ইন করলে অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
Can other people see my ratings and notes?
আমার রেটিং আর নোট কি অন্যরা দেখতে পায়?
No. Ratings and notes on your shelf are private to you. The reviews you see on a book page are separate, and only come from readers who actually bought and received that book.
না। তাকের রেটিং আর নোট শুধু আপনার। বইয়ের পাতায় যে রিভিউ দেখেন সেটা আলাদা। ওগুলো শুধু তাঁরাই দেন যাঁরা সত্যিই বইটা কিনে হাতে পেয়েছেন।
