ডেয়ার অর ডাই
সায়ন্তনী পূততুন্ড
ডেয়ার অর ডাই
Dare or Die
কেন পড়বেন
গুলি নেই, ছুরি নেই, তবু লাশ পড়ছে। ভয়কেই অস্ত্র বানানো এক খুনির পেছনে অধিরাজ।
আসল ছাপা বই, প্যাক করার আগে দেখে নিই
বইটি সম্পর্কে · About this book
Dare or Die by Sayantani Putatunda: an Adhiraj thriller where victims die of fright and no weapon is found, tied to a haunted hostel room.
জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে একটা ঘর আছে, একশো এক বি। সবাই চেনে হন্টেড রুম বলে। অনেক বছর আগে শ্রেয়স নামে এক ছাত্র মারা গিয়েছিল ওই ঘরে, তার এক দশক পরে আরও একজন। দুবারই ডাক্তারের রিপোর্টে লেখা, হার্ট ফেল। এখন অধিরাজের কাছে এসেছে এক গোপন খবর, ভাড়াটে খুনি কালিয়া একসঙ্গে অনেকগুলো খুনের বরাত পেয়েছে। অথচ কালিয়া হাত লাগানোর আগেই টার্গেটরা মরে যাচ্ছে, কেউ হার্ট অ্যাটাকে, কেউ অ্যাক্সিডেন্টে। কাগজে সব মৃত্যুই স্বাভাবিক। শুধু একটা মিল চোখে লাগে, মরার আগে প্রত্যেকে ভীষণ ভয় পেয়েছিল। অস্ত্র নেই, ক্ষত নেই, শুধু ভয়।
- প্রকাশক
- Biva Publication
- পৃষ্ঠা
- 320
- ISBN
- 9789390890033
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- পেপারব্যাক




