BengaliBooks · তোমার বইঘর, College Street থেকে বাছাই করা বাংলা বই
Your wishlistYour cart
M

Mahasweta Devi

মহাশ্বেতা দেবী

৭টি বই

Mahasweta Devi was a Bengali writer and activist born in Dhaka, known for Hajar Churashir Maa, Rudali and Aranyer Adhikar and for her work with the Lodha and Shabar tribal communities. She received the Jnanpith, Ramon Magsaysay and Sahitya Akademi awards, the Padma Shri and the Padma Vibhushan, and died in Kolkata in 2016.

পরিচিতি

About the author

পুরুলিয়ার খেড়িয়া শবর আর মেদিনীপুরের লোধা, জীবনের অনেকগুলো বছর মহাশ্বেতা দেবী কাটিয়েছেন এই মানুষদের পাশে, তাঁদের অধিকারের লড়াইয়ে। লেখাতেও বারবার উঠে এসেছে আদিবাসী আর দলিত মানুষের কষ্ট আর প্রতিরোধ।

জন্ম ঢাকায়। বাবা কল্লোল যুগের লেখক মণীশ ঘটক, কাকা চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। শান্তিনিকেতনে পড়াশোনা, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম.এ.। বিজয়গড় কলেজে পড়িয়েছেন, সাংবাদিকতাও করেছেন।

প্রথম বই ঝাঁসির রানি। তারপর একশোর মতো উপন্যাস, কুড়িটির মতো গল্পের বই। হাজার চুরাশির মা নকশাল আন্দোলনের পটভূমিতে এক মায়ের গল্প, যিনি হারানো ছেলেকে নতুন করে বুঝতে চান। গোবিন্দ নিহালনী এ নিয়ে হিন্দি ছবি করেছেন। অরণ্যের অধিকার বিরসা মুণ্ডার বিদ্রোহ নিয়ে লেখা, আর রুদালী তাঁর চেনা গল্প। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তাঁর গল্প ইংরেজিতে অনুবাদ করেছেন।

জ্ঞানপীঠ, ম্যাগসাইসাই, সাহিত্য অকাদেমি, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, সবই পেয়েছেন। ২০১৬ সালে কলকাতায় প্রয়াত হন।

পরিচিত যে কারণে

Known for

  • হাজার চুরাশির মা
  • অরণ্যের অধিকার
  • রুদালী
  • আদিবাসী ও দলিতদের কথা
  • লোধা-শবর আন্দোলন
  • জ্ঞানপীঠ ও ম্যাগসাইসাই সম্মান

কোথা থেকে শুরু করবেন

Where to start

Hajar Churashir Maa cover

হাজার চুরাশির মা

নকশাল আন্দোলনের সময়ে ছেলেকে হারানো এক মায়ের গল্প। মহাশ্বেতা দেবীকে চিনতে এখান থেকে শুরু করা যায়।

₹89

Aranyer Adhikar cover

অরণ্যের অধিকার

আদিবাসী মুণ্ডা সমাজের বিরসা মুণ্ডার জীবন আর লড়াই নিয়ে ইতিহাস-আশ্রিত উপন্যাস, ২১৬ পাতা।

₹223

Mahasweta Devi Galpasamagra 3 cover

গল্পসমগ্র ৩

তৃতীয় খণ্ডেই আছে রুদালী, তাঁর পরিচিত গল্পগুলোর একটি।

₹534

Mahasweta Devi Galpasamagra 1 cover

গল্পসমগ্র ১

চার খণ্ডের গল্প-সংকলন শুরু এই খণ্ড থেকে। ছোটগল্পে তাঁকে ধরতে চাইলে প্রথম ধাপ।

₹579

Mahasweta Devi Omnibus cover

মহাশ্বেতা দেবী অমনিবাস

উপন্যাস, গল্প, নাটক আর স্মৃতিকথা এক মলাটে। নানা ধরনের লেখা একসঙ্গে পড়তে চাইলে ৬৮০ পাতার এই সংকলন।

₹668

সরিয়ে আরও দেখুন →

এঁর কোন বই তোমার প্রিয়?

তাঁর বই, ধরন ধরে

Explore their work

Related writers

প্রশ্ন ও উত্তর

Questions

হাজার চুরাশির মা কী নিয়ে লেখা?

ঊনিশশো সত্তরের নকশাল আন্দোলনের পটভূমিতে লেখা উপন্যাস। মর্গে ১০৮৪ নম্বর লাশ হয়ে যাওয়া ছেলে ব্রতীর মা সুজাতা ছেলের জীবন আর বিশ্বাস নতুন করে বুঝতে চান।

It is a novel set against the Naxalite movement of the 1970s. Sujata, mother of Brati whose body became corpse number 1084, tries to understand her son's life and beliefs.

মহাশ্বেতা দেবীর কোন বই দিয়ে শুরু করব?

উপন্যাসে শুরু করতে চাইলে হাজার চুরাশির মা বা অরণ্যের অধিকার। ছোটগল্পে চাইলে গল্পসমগ্র ১।

For a novel, begin with Hajar Churashir Maa or Aranyer Adhikar. For short stories, begin with Galpasamagra 1.

অরণ্যের অধিকার কার জীবন নিয়ে লেখা?

আদিবাসী নেতা বিরসা মুণ্ডার জীবন আর ইংরেজের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ নিয়ে লেখা উপন্যাস।

It is a novel about the life of the tribal leader Birsa Munda and his revolt against British rule.

মহাশ্বেতা দেবী কোন কোন পুরস্কার পেয়েছেন?

সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ আর র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। সঙ্গে ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মবিভূষণ।

She won the Sahitya Akademi Award, the Jnanpith and the Ramon Magsaysay Award, along with the Padma Shri and Padma Vibhushan.

হাজার চুরাশির মা নিয়ে সিনেমা হয়েছে?

হয়েছে। গোবিন্দ নিহালনী উপন্যাসটি নিয়ে হাজার চুরাশি কি মা নামে হিন্দি ছবি বানিয়েছেন।

Yes. Govind Nihalani made the Hindi film Hazaar Chaurasi Ki Maa from the novel.

যা খুঁজছেন, পেলেন না?

WhatsApp-এ বইয়ের নাম পাঠান, আমরা কলেজ স্ট্রিট থেকে খুঁজে এনে দেব।