

গল্পসমগ্র (১-৪) সেট
Mahasweta Devi Galpasamagra Set (Vol 1-4)
Mahasweta Devi Galpasamagra Set, Volumes 1 to 4: her collected Bengali short stories, Rudali included, four Dey's Publishing hardcovers.
- প্রকাশক / Publisher:
- Dey's Publishing
- ভাষা / Language:
- Bengali
- ধরন / Format:
- Boxset
My shelf · আমার তাক
Payment details are shared over WhatsApp after stock and price are confirmed. Delivery is charged as shown at checkout. 100% advance before dispatch.
বইটি সম্পর্কে · About this book
মহাশ্বেতা দেবীর গল্পসমগ্র ১ থেকে ৪ খণ্ডের এই সেটে দে’জ পাবলিশিংয়ের চারটি শক্ত বাঁধাই বই একসঙ্গে। দ্বিতীয় খণ্ডে ‘বেহুলা’, ‘অগ্নিগর্ভ’ আর ‘মূর্তি’ বইয়ের গল্প, তৃতীয় খণ্ডে ‘রুদালী’ আর ‘জগন্নাথের রথ’ সমেত ‘নৈর্ঋতে মেঘ’, ‘ইটের পরে ইট’, ‘মায়ের মূর্তি’র গল্প। এই দুই খণ্ডের শেষ ভাগে আগে কোনো বইয়ে না-ওঠা গল্প আর গল্প-পরিচয়ও আছে। হাজার চুরাশির মা আর অরণ্যের অধিকারের লেখকের ছোটগল্প এক তাকে সাজিয়ে রাখতে চাইলে সেটটাই সুবিধার। প্রথম তিন খণ্ডের প্রচ্ছদ একই রকম, সেট নিলে খণ্ড মেলানোর ঝামেলা নেই।



