প্রবঞ্চক
নারায়ণ সান্যাল
ঢাকের তালে কলেজ স্ট্রিট এখন ছুটিতে। অর্ডার নিচ্ছি, বই রওনা দেবে ২৭ অক্টোবর থেকে।

Padmagokhror Chhobal
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
Padmagokhror Chhobal by Rajatshubhra Majumdar: detective Prajnanparangam Puttunda, called PPP, and his assistant Dahuki Dutta take on a brutal double murder.
একসঙ্গে দুটো খুন, আর খুনের ধরন দেখে গা হিম হয়ে যায়। তদন্তে নামে গোয়েন্দা প্রজ্ঞানপরাঙ্গম পুততুণ্ড। নামটা লম্বা, তাই চেনা লোকে ডাকে বিহান, কেউ কেউ শুধু পিপিপি। বয়স চল্লিশ ছোঁয়নি, চোখ তীক্ষ্ণ, মাথা খোলে চটপট। পাশে ছাব্বিশ বছরের ডাহুকি দত্ত, সাহসী, ঝকঝকে, সহকারী হিসেবে একেবারে পাকা। রজতশুভ্র মজুমদারের এই থ্রিলারে রহস্যের প্রতিটা পরতে শুকিয়ে আছে রক্ত আর কান্না। আর তার তলায়, বালির নিচে চোরা স্রোতের মতো, বয়ে চলেছে একটা গভীর ভালোবাসা। এই খুনের পেছনে আসলে কার ভালোবাসা কাজ করছে, সেটাই খুঁজে বার করতে হবে পিপিপিকে।