নরকপুরান
কৌশিক দাশ
ঢাকের তালে কলেজ স্ট্রিট এখন ছুটিতে। অর্ডার নিচ্ছি, বই রওনা দেবে ২৭ অক্টোবর থেকে।

Operation Dragon Hunt
কেন পড়বেন
আন্তর্জাতিক চক্রান্ত, ল্যাবের ভাইরাস আর এক গোপন এজেন্টের মিশন, এক নিশ্বাসে পড়ার মতো থ্রিলার।
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
Operation Dragon Hunt by Koushik Das is a spy thriller in which agent Bhairav must stop a plot built around a lab virus and an attack on India.
চিনের একটি গোপন গবেষণাগারে তৈরি হচ্ছে এক মারাত্মক মিউট্যান্ট ভাইরাস, যার ভয়াবহতা ইবোলাকেও ছাড়িয়ে যায়। সঙ্গে ভারতের বিরুদ্ধে দানা বাঁধছে বড় চক্রান্ত, যাতে হাত মিলিয়েছে চিনের সিক্রেট সার্ভিস আর পাকিস্তানের এক জঙ্গি সংগঠন। বিআরআই প্রকল্পে ভারতের বাধা সরাতে পাতা হচ্ছে মৃত্যুফাঁদ। কাহিনির শুরু ভ্যাটিকান সিটির এক রহস্যময় হত্যাকাণ্ড দিয়ে, তারপর সুতো ছড়ায় চিন, মলদ্বীপ, মিয়ানমার হয়ে ইতালি আর পোপের প্রাসাদ পর্যন্ত। কে বন্ধু, কে শত্রু, বোঝা কঠিন। কোভিডের আতঙ্ক তখনও মেলায়নি, ভারতকে বাঁচাতে পারেন তখন একজনই, র-এর সেরা এজেন্টদের একজন অভিমন্যু সিং রানা, কোড নেম এজেন্ট ভৈরব।