ভারতের মহিলা গুপ্তচর
অমৃতা কোনার
ঢাকের তালে কলেজ স্ট্রিট এখন ছুটিতে। অর্ডার নিচ্ছি, বই রওনা দেবে ২৭ অক্টোবর থেকে।

Mayajatak
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
Mayajatak by Amrita Konar: a night murder at a village station near Bongaon, a missing NGO worker, a teacher with one lack, and officer Dwaita Sanyal.
রাতের অন্ধকারে বনগাঁর দিকের এক ছোট্ট স্টেশনে খুন হয়ে যায় একজন। শেষ মুহূর্তে খুনির মুখটা কি সে দেখে ফেলেছিল? এরপর আরও কয়েকটা খুন, তার মধ্যে নামকরা সমাজসেবী অরণ্যও, আর রাজ্যের রাজনীতিতে আগুন লাগে। ওদিকে এনজিওর কাজ নিয়ে শহরে আসা গ্রামের মেয়ে খুশির কদিন কোনও খবর নেই, গ্রামে তার মা ছটফট করছেন। স্কুলে পড়ায় সুনেত্রা, সব দিকে চৌকস, শুধু জীবনে একটা ফাঁক রয়ে গেছে, আর সেই ফাঁকেই তার সব সম্পর্ক বদলে যাচ্ছে। লালবাজারের অফিসার দ্বৈতা সান্যাল একটা বড় কেসের অপেক্ষায়। অমৃতা কোনারের এই উপন্যাসের ভেতরে বয়ে চলে মায়েদের গল্প। সুনেত্রা, খুশি আর দ্বৈতা, তিনজনের রাস্তা কোথাও গিয়ে মিলবেই।