
রোভার্সের রয়
রয় রেস আর মেলচেস্টার রোভার্সের গল্পের প্রথম খণ্ড, টম টালির কাহিনি। ছবি ডেভিড স্কিউয়ের, অনুবাদ সায়ক দত্ত চৌধুরীর।
₹263
Tom Tully
২টি বই
Tom Tully was a British comics writer, born in Glasgow and raised in Reading, who sold his first story, a Buck Rogers tale, at 25. He wrote The Steel Claw, Johnny Red and Harlem Heroes, and was the longest-running writer of Roy of the Rovers, from his first scripts in 1969 until 1993. He died in autumn 2013.
About the author
প্রথমে রয়্যাল এয়ার ফোর্সে টেলিফোন অপারেটরের কাজ, তারপর একের পর এক সরকারি চাকরি। ফাঁকে ছোটদের জন্য লেখার একটা ডিপ্লোমাও করে নিলেন। শেষে পঁচিশ বছর বয়সে প্রথম লেখা বিক্রি হল, একটা বাক রজার্সের গল্প। লেখকের নাম টম টালি।
জন্ম গ্লাসগোয়, বড় হয়েছেন ইংল্যান্ডের রিডিংয়ে, নিউক্যাসল ইউনাইটেডের সমর্থক। তারপর ব্রিটিশ কমিক্সের নামকরা লেখক হলেন। লিখেছেন দ্য স্টিল ক্ল, জনি রেড, হারলেম হিরোজ আর ড্যান ডেয়ার। তবে সবচেয়ে বেশি দিন লিখেছেন রয় অফ দ্য রোভার্স। ১৯৬৯ সালে প্রথম স্ক্রিপ্ট, তারপর ১৯৯৩ সাল পর্যন্ত তাঁর কলমেই এগিয়েছে ফুটবলার রয় রেসের জীবন। এই স্ট্রিপের সবচেয়ে বেশি দিনের লেখক তিনিই।
পরে উইল্টশায়ারে থিতু হন। ২০১৩ সালের শরতে মারা যান।
খেলা আর অ্যাকশন-অ্যাডভেঞ্চারের গল্পই লিখেছেন বেশি। জো কলকুনের আঁকা ফুটবল ফ্যামিলি রবিনসনও তাঁরই লেখা।
Known for
Where to start
সরিয়ে আরও দেখুন →
Explore their work
Related writers
Questions
টম টালি ব্রিটিশ কমিক্সের লেখক, খেলা আর অ্যাকশনের গল্পে ওস্তাদ। রয় অফ দ্য রোভার্সের সবচেয়ে বেশি দিন লেখা লেখক হিসেবে তাঁকে চেনা যায়।
Tom Tully was a British comics writer, known for sports and action stories. He is best known as the longest-running writer of Roy of the Rovers.
ব্রিটিশ কমিক স্ট্রিপ, ফুটবলার রয় রেসকে নিয়ে, যে খেলত মেলচেস্টার রোভার্সে। টাইগার কমিক্সে এর শুরু।
A British comic strip about the footballer Roy Race, who played for Melchester Rovers. It began in the comic Tiger.
কল্পবিশ্ব পাবলিকেশনসের বাংলা এডিশনের অনুবাদক সায়ক দত্ত চৌধুরী। কাহিনি টম টালির, ছবি ডেভিড স্কিউয়ের।
The Kalpabiswa Publications Bengali edition is translated by Sayak Dutta Chowdhury. The story is by Tom Tully and the art by David Sque.
দ্য স্টিল ক্ল, জনি রেড, হারলেম হিরোজ, আর ড্যান ডেয়ারের কিছু গল্পও তাঁর লেখা।
He also wrote The Steel Claw, Johnny Red, Harlem Heroes and some Dan Dare stories.
প্রথম খণ্ড থেকে। ভালো লাগলে দ্বিতীয় খণ্ডে এক সিজনের বাকি অংশ।
Start with the first volume. The second carries on with the rest of a season.
WhatsApp-এ বইয়ের নাম পাঠান, আমরা কলেজ স্ট্রিট থেকে খুঁজে এনে দেব।