
হর্ষবর্ধন গোবর্ধন ১ (কমিক্স)
পারুল প্রকাশনীর বাংলা কমিক্স, একই দুই ভাইকে নিয়ে। ছোটদের হাতে তুলে দেওয়ার মতো, আবার ছবিতে আগে পরিচয় করে নেওয়ার জন্যও।
₹134
Shibram Chakraborty
৪টি বই
Shibram Chakraborty was a Bengali humorist, born in Kolkata in 1903, who was jailed as a schoolboy in the freedom movement and never sat his matriculation. He began with poetry and became famous for comic stories full of wordplay, above all the brothers Harshabardhan and Gobardhan. He lived most of his life in a Kolkata mess and died in 1980.
About the author
স্কুলে পড়তে পড়তেই স্বদেশি আন্দোলনে নেমে পড়লেন, জেলও খাটলেন। ম্যাট্রিক পরীক্ষায় আর বসা হল না। এই মানুষটিই পরে বাংলা সাহিত্যে হাসির গল্পের নামকরা লেখক হয়ে উঠলেন, নাম শিবরাম চক্রবর্তী।
জন্ম ১৯০৩ সালে কলকাতার দর্জিপাড়ায়, মামাবাড়িতে। শুরু করেছিলেন কবিতা দিয়ে, প্রথম বইয়ের নাম মানুষ। তারপর খবরের কাগজে লিখলেন, গল্প লিখলেন, প্রবন্ধ আর নাটকও লিখলেন। হাসির লেখক হিসেবে নাম হল। শব্দ নিয়ে খেলা, খোঁচা আর নিজেকে নিয়ে ঠাট্টা ছিল তাঁর স্বভাব। হর্ষবর্ধন আর গোবর্ধন দুই ভাইকে নিয়ে লেখা গল্পগুলোই সবচেয়ে বেশি পরিচিত। বাড়ি থেকে পালিয়ে উপন্যাসটা পরে ছবি করেন ঋত্বিক ঘটক।
জীবনের বেশির ভাগ সময় কেটেছে উত্তর কলকাতার এক মেসবাড়িতে। শেষ বয়সে অভাবে পড়লে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে মাসিক ভাতা দেয়। ১৯৮০ সালে কলকাতায় মারা যান।
নিজের লেখা যত্ন করে রাখেননি, তাই বহু লেখা হারিয়েও গেছে।
Known for
Where to start
Explore their work
Related writers
Questions
শিবরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের নামকরা হাসির লেখক। কবিতা দিয়ে শুরু করে গল্প, উপন্যাস, নাটক আর প্রবন্ধ লিখেছেন। হর্ষবর্ধন গোবর্ধনের গল্পের জন্য তাঁকে সবাই চেনে।
Shibram Chakraborty was a well-known Bengali humorist. He began with poetry and went on to stories, novels, plays and essays. He is best known for the Harshabardhan Gobardhan stories.
দুই ভাই। দাদা হর্ষবর্ধন কাঠের কারবারে টাকা করেছেন, ছোট ভাই গোবর্ধন সবসময় তাঁর সঙ্গে। দুজনের উদ্ভট কাণ্ডকারখানা আর কথার খেলা নিয়েই গল্প।
They are two brothers. The elder, Harshabardhan, made money in the timber trade and the younger, Gobardhan, is his loyal companion. The stories are built on their absurd antics and wordplay.
হর্ষবর্ধন গোবর্ধন সমগ্র দিয়ে শুরু করুন, এক বইয়ে অনেকগুলো গল্প। ছবিতে পড়তে চাইলে কমিক্সের প্রথম খণ্ড দেখতে পারেন।
Start with Harshabardhan Gobardhan Samagra, many stories in one book. If you prefer pictures, try the first comics volume.
হয়েছে। তাঁর উপন্যাস বাড়ি থেকে পালিয়ে নিয়ে ছবি করেছিলেন ঋত্বিক ঘটক।
Yes. Ritwik Ghatak made a film of his novel Bari Theke Paliye.
জীবনের বেশির ভাগ সময় তিনি থাকতেন উত্তর কলকাতার এক মেসবাড়িতে।
He spent most of his life in a mess house in north Kolkata.
WhatsApp-এ বইয়ের নাম পাঠান, আমরা কলেজ স্ট্রিট থেকে খুঁজে এনে দেব।