BengaliBooks · তোমার বইঘর, College Street থেকে বাছাই করা বাংলা বই
Your wishlistYour cart
B

Bankim Chandra Chattopadhyay

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯টি বই

Bankim Chandra Chattopadhyay (1838 to 1894) was a Bengali novelist and essayist who also served as a deputy magistrate in British India. He edited the monthly Bangadarshan, wrote Durgeshnandini, Kapalkundala and Bishabriksha, and the song Vande Mataram comes from his novel Anandamath.

পরিচিতি

About the author

নৈহাটির কাছে কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালে জন্ম। পড়েছেন হুগলি কলেজে, তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ. পরীক্ষায় পাস করেছিলেন মাত্র দুজন, তাঁদের একজন বঙ্কিম।

১৮৫৮ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সরকারি চাকরিতে ঢোকেন। চাকরি আর লেখা চলল পাশাপাশি। ১৮৬৫ সালে বেরোল দুর্গেশনন্দিনী, ১৮৬৬ সালে কপালকুণ্ডলা। একটির নায়ক মুঘল সেনাপতি জগৎ সিংহ, আরেকটির নায়িকা বনে বড় হওয়া এক মেয়ে।

১৮৭২ সালে নিজের সম্পাদনায় মাসিক বঙ্গদর্শন বের করেন। বিষবৃক্ষ ধারাবাহিক হয়ে ছাপা হয় সেই পত্রিকাতেই। উপন্যাসের বাইরেও লিখেছেন প্রবন্ধ আর ব্যঙ্গরচনা, কমলাকান্তের দপ্তর তার একটি, ধর্ম আর দর্শন নিয়েও কলম ধরেছেন। তাঁর প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ লেখা ইংরেজিতে।

১৮৮২ সালে আনন্দমঠ, সন্ন্যাসী বিদ্রোহের সময়ের গল্প, যা নিয়ে পরে ১৯৫২ সালে হিন্দি ছবিও হয়। বন্দে মাতরম গানটি এই উপন্যাসেরই অংশ। রবীন্দ্রনাথ ১৮৯৬ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি গেয়েছিলেন। এখন এটি ভারতের জাতীয় গান। ১৮৯৪ সালে সরকারের দেওয়া সি.আই.ই. উপাধি পান, সে বছরই কলকাতায় বঙ্কিমের মৃত্যু হয়।

ঐতিহাসিক রোমান্স চাইলে দুর্গেশনন্দিনী দিয়ে শুরু করুন, সংসারের গল্প চাইলে বিষবৃক্ষ।

পরিচিত যে কারণে

Known for

  • দুর্গেশনন্দিনী ও কপালকুণ্ডলা
  • সামাজিক উপন্যাস বিষবৃক্ষ
  • বঙ্গদর্শন সম্পাদনা
  • আনন্দমঠ ও বন্দে মাতরম
  • প্রবন্ধ ও ব্যঙ্গরচনা

কোথা থেকে শুরু করবেন

Where to start

Durgeshnandini cover

দুর্গেশনন্দিনী

আকবরের সময়ে পাঠান আর মুঘলের লড়াইয়ের মধ্যে জগৎ সিংহ, তিলোত্তমা আর আয়েষার ত্রিকোণ প্রেম। ঐতিহাসিক কাহিনি দিয়ে বঙ্কিম শুরু করতে চাইলে এটি। লতিকা প্রকাশনীর শক্ত মলাটের সংস্করণ।

₹107

Kapalkundala cover

কপালকুণ্ডলা

ঝড়ে জঙ্গলঘেরা দ্বীপে আটকে পড়া নবকুমারকে বাঁচায় কাপালিকের পালিতা কন্যা কপালকুণ্ডলা। ঘরকন্নার নিয়মে সে নিজেকে বাঁধতে পারে না। রোমান্টিক কাহিনি, গীতাঞ্জলির সংস্করণ।

₹71

Bishabriksha cover

বিষবৃক্ষ

জমিদার নগেন্দ্রনাথ, স্ত্রী সূর্যমুখী আর বাড়িতে ঠাঁই পাওয়া কুন্দনন্দিনী: তিনজনের টানাপোড়েনে একটি সংসারের শান্তি যায় ভেঙে। ইতিহাস নয়, পারিবারিক জীবনের বঙ্কিম পড়তে চাইলে এটি।

₹116

Bankim Rachanabali 1 (Upanyas) cover

বঙ্কিম রচনাবলী ১ম খণ্ড

দে’জ পাবলিশিংয়ের রচনাবলীর প্রথম খণ্ড, মলাটে ছাপা ‘উপন্যাস’। আলাদা আলাদা পাতলা বই না খুঁজে এক খণ্ডে উপন্যাসগুলো চাইলে, কোন উপন্যাস কত পাতায়, তা সূচিপত্র দেখলেই মেলে।

₹445

Bankim Rachanabali Set (Vol 1-3) cover

বঙ্কিম রচনাবলী (১-৩ খণ্ড সেট)

তিন খণ্ড একসঙ্গে: প্রথমটিতে উপন্যাস, দ্বিতীয়টিতে প্রবন্ধ, তৃতীয়টিতে অল্প বয়সের লেখা, দুই ভাষার চিঠি আর ইংরেজিতে লেখা রচনা। উপন্যাসের বাইরের বঙ্কিমকেও চিনতে চাইলে এই বাক্সবন্দি সেট।

₹1424

সরিয়ে আরও দেখুন →

এঁর কোন বই তোমার প্রিয়?

তাঁর বই, ধরন ধরে

Explore their work

ক্লাসিক সাহিত্য

ঐতিহাসিক

Related writers

প্রশ্ন ও উত্তর

Questions

বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস দিয়ে শুরু করব?

ঐতিহাসিক রোমান্স চাইলে দুর্গেশনন্দিনী, জগৎ সিংহ আর তিলোত্তমার গল্প। জঙ্গলে বড় হওয়া এক মেয়ের কাহিনি চাইলে কপালকুণ্ডলা। জমিদারবাড়ির সংসার ভাঙার গল্প চাইলে বিষবৃক্ষ।

For a historical romance, start with Durgeshnandini, the story of Jagat Singh and Tilottama. For the tale of a girl raised in a forest, take Kapalkundala. For a story of a zamindar household coming apart, take Bishabriksha.

বঙ্কিম রচনাবলীর তিন খণ্ডে কী কী আছে?

দে’জ পাবলিশিংয়ের রচনাবলীর প্রথম খণ্ডে উপন্যাস, দ্বিতীয় খণ্ডে প্রবন্ধ। তৃতীয় খণ্ডে অল্প বয়সের লেখা, দুই ভাষার চিঠি আর ইংরেজিতে লেখা রচনা। খণ্ডগুলো আলাদাভাবেও আছে, তিনটি একসঙ্গে সেটেও আছে।

In the Dey's Publishing Rachanabali, volume one holds the novels and volume two the essays. Volume three gathers his early writing, letters in two languages and pieces he wrote in English. The volumes are available singly and also together as a set.

বন্দে মাতরম কার লেখা, আর কোন বইয়ের অংশ?

বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের লেখা। গানটি তাঁর উপন্যাস আনন্দমঠের অংশ, যে উপন্যাস বেরোয় ১৮৮২ সালে। রবীন্দ্রনাথ ১৮৯৬ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে এটি গেয়েছিলেন। এখন এটি ভারতের জাতীয় গান।

Bankim Chandra wrote Vande Mataram, and the song is part of his novel Anandamath, published in 1882. Rabindranath Tagore sang it at the Calcutta session of the Indian National Congress in 1896. It is now India's national song.

বঙ্গদর্শন কী?

বঙ্গদর্শন একটি মাসিক সাহিত্যপত্র, বঙ্কিম এটি বের করেন ১৮৭২ সালে এবং নিজে সম্পাদনা করতেন। তাঁর অনেক উপন্যাস সেখানে ধারাবাহিক ছাপা হয়েছে, বিষবৃক্ষ তার একটি।

Bangadarshan was a monthly literary journal that Bankim started in 1872 and edited himself. Many of his novels first appeared in its pages as serials, Bishabriksha among them.

বঙ্কিম কি উপন্যাস ছাড়া আর কিছু লিখেছেন?

হ্যাঁ। প্রবন্ধ আর ব্যঙ্গরচনা লিখেছেন, কমলাকান্তের দপ্তর তার একটি। ধর্ম আর দর্শন নিয়েও লিখেছেন। রচনাবলীর দ্বিতীয় খণ্ডে তাঁর প্রবন্ধ এক জায়গায় পাওয়া যায়।

Yes. He wrote essays and satirical pieces, Kamalakanter Daptar among them, and also wrote on religion and philosophy. The second volume of the Rachanabali gathers his essays in one place.

যা খুঁজছেন, পেলেন না?

WhatsApp-এ বইয়ের নাম পাঠান, আমরা কলেজ স্ট্রিট থেকে খুঁজে এনে দেব।