

চন্দ্রলোকে অভিযান
Chandra Loke Abhijan (Tintin)
কেন পড়বেন
চাঁদে রকেট পাঠানোর তোড়জোড়ে প্রফেসর ক্যালকুলাস, ডাক পেয়ে হাজির টিনটিন আর কুট্টুস। পরের পর্ব চাঁদে টিনটিন।
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
বইটি সম্পর্কে · About this book
Tintin: Chandra Loke Abhijan is the Bengali edition of Destination Moon, the first half of the Tintin moon adventure.
প্রফেসর ক্যালকুলাসের ডাক পেয়ে টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক আর কুট্টুস পৌঁছয় সিলদাভিয়ার স্প্রজ পরমাণু গবেষণাকেন্দ্রে। সেখানে গিয়ে তারা অবাক, প্রফেসর চাঁদে রকেট পাঠানোর তোড়জোড় করছেন। বিপদ যে কত রকম হতে পারে, সে আন্দাজ কারও নেই। তবু শুরু হয় এমন এক অভিযান, মানুষ যা আগে কখনও করে দেখায়নি। এই বইটি চাঁদের পথে টিনটিনের অভিযানের প্রথম ভাগ, ইংরেজিতে যার নাম ডেস্টিনেশন মুন। এর পরের কাহিনি চাঁদে টিনটিন, যেটি আমাদের এখানেও আছে। অ্যার্জের আঁকা ও লেখা, আনন্দ পাবলিশার্সের ৬২ পৃষ্ঠার পেপারব্যাক। পড়ে ফেলতে বেশি সময় লাগে না, তাই ছুটির বিকেলে একদমে শেষ করা যায়।
- প্রকাশক
- Ananda Publishers
- পৃষ্ঠা
- 62
- ISBN
- 9788172153496
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- পেপারব্যাক





