ঢাকের তালে কলেজ স্ট্রিট এখন ছুটিতে। অর্ডার নিচ্ছি, বই রওনা দেবে ২৭ অক্টোবর থেকে।

BengaliBooks · তোমার বইঘর, College Street থেকে বাছাই করা বাংলা বই
Your wishlistYour cart
−₹44Swet Patharer Thala cover
Contemporary

শ্বেতপাথরের থালা

Swet Patharer Thala

বাণী বসু

কেন পড়বেন

অল্প বয়সে বিধবা এক মায়ের না-মানা লড়াইয়ের গল্প শুনতে চাইলে।

তুমিও পড়েছ? তোমার কথা লেখো ↓

₹356₹400You save ₹44পাওয়া যাচ্ছেAvailable

যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট

WhatsApp-এ নিন
আমার তাকে:

বইটি সম্পর্কে · About this book

Swet Patharer Thala by Bani Basu follows Bandana, widowed young in a traditional household, and her fight for her son and for dignity.

বন্দনা যখন স্বামীকে হারান, বয়স এত কম যে আজকাল অনেকের বিয়েই হয় না তখন। অথচ গল্পটা এখনকার নয়। বনেদি বাড়ির অন্দরে নতুন হাওয়া তখনও ঢোকেনি। সাবেকি নিয়মের শ্বশুরবাড়ি তাঁর জন্য ঠিক করে দেয় শ্বেতপাথরের থালায় নিরামিষ ভাত আর পরনে সাদা থান। বইয়ের শুরুতেই পাঠক বুঝে যান, বন্দনার জীবনে সহজ কিছু নেই। সঙ্গে চার বছরের ছেলে অভিরূপ, তাকে নিয়েই শুরু হয় কঠিন লড়াই। পাশাপাশি বাণী বসু দেখিয়ে চলেন, সমাজের রীতিনীতি আর মানুষের ধ্যানধারণা কীভাবে একটু একটু করে সরে যাচ্ছে। এই উপন্যাসের প্রাণ বন্দনার প্রতিবাদ, অন্যায় প্রথা আর অত্যাচারের বিরুদ্ধে।

প্রকাশক
Ananda Publishers
পৃষ্ঠা
208
ISBN
9788170669883
ভাষা
বাংলা
বাঁধাই
হার্ডকভার

তোমার কি বইটা পড়া হয়েছে?

বাণী বসু-এর আরও বই

সব দেখুন

একই ধরনের বই

সব দেখুন