

সাতগাঁর হাওয়াতাঁতিরা
Satgaar Haoatantira
কেন পড়বেন
এক বন্দরের স্মৃতি, এক বংশের নয় পুরুষ, আর নাগরিকত্বের প্রমাণ চাওয়া এক বৃদ্ধ।
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
বইটি সম্পর্কে · About this book
Satgaar Haoatantira by Parimal Bhattacharya: a large magical novel of the lost port of Satgaon and a family whose old man is asked to prove he belongs.
বাপ্পাদিত্য এখন বুড়ো মানুষ। ছেলেবেলায় মায়ের হাত ধরে মার্টিনের ছোট্ট রেলে চেপে যে জায়গায় যেত, সেই সাতগাঁ তার রক্তে মিশে আছে। হুগলি আর সরস্বতীর মাঝে মাছের মতো দেখতে এই মাটিতে একসময় বন্দর ছিল। হাওয়ার মরসুমে ভিড়ত আরব আর চিনা জাহাজ, পরে ঘাঁটি গাড়ল পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসিরা। এখানে নাকি মেয়েরা নদীতে ডুব দিয়ে জলের ভেতর দিয়েই দূরের আত্মীয়কে খবর পাঠায়, পেতনির শাপে পণ্ডিত হয়ে যান ব্যাঙ, এক ফিরিঙ্গি ফেরে কাকাতুয়ার চেহারায়। অথচ আজ রাষ্ট্র তার কাছে কাগজ চাইছে, প্রমাণ দিতে হবে সে এই দেশেরই লোক। সাতশো বছর, ন’টা প্রজন্ম, উনপঞ্চাশটা মুখ্য চরিত্র। স্মৃতি দিয়ে বোনা দলিলে কি কাগজের দাবি মেটে?
- প্রকাশক
- Ababhash
- পৃষ্ঠা
- 648
- ISBN
- 9789380732688
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- পেপারব্যাক


