

রাত ভরে বৃষ্টি
Rat Bhore Bristi
কেন পড়বেন
একটা ভাঙতে বসা বিয়ে, তিনটে মানুষ, আর এমন খোলামেলা লেখা যার জন্য মামলা গড়িয়েছিল আদালতে।
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
বইটি সম্পর্কে · About this book
Rat Bhore Bristi by Buddhadeb Basu: a marriage coming apart, told around Maloti, her husband Nayonangshu and the reckless Jayanta.
বিয়ের বছর দশেক পেরিয়ে মালতী বোঝে, নয়নাংশুর সঙ্গে সংসারটা আর তাকে ভরায় না। স্বামী ভদ্র, শান্ত, কিন্তু মালতীর চোখে তার ভেতরে কোনও আগুন নেই। সেই আগুনটা সে খুঁজে পায় জয়ন্তর ডোন্ট কেয়ার মেজাজে। আশ্চর্য এই যে, মালতী নিজের মনটা পড়ার আগেই নয়নাংশু সেটা পড়ে ফেলেছিল। তবু নিজের অহংকার ঠেলে সে স্ত্রীর কাছে পৌঁছতে পারে না। বুদ্ধদেব বসু তিনজনের এই টানাপোড়েন লিখেছেন খোলা গলায়, আর সেই সাহসের জন্য বই গড়িয়েছিল আদালতে, অশ্লীলতার অভিযোগে পাণ্ডুলিপি নষ্টের আদেশ পর্যন্ত হয়েছিল। বাইরে সারারাত বৃষ্টি। ভেতরে একটা বিয়ে, যার ভিত আর শক্ত নেই।
- প্রকাশক
- Ananda Publishers
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- হার্ডকভার



