BengaliBooks · তোমার বইঘর, College Street থেকে বাছাই করা বাংলা বই
Your wishlistYour cart
−₹22Noukadubi cover
Classic Literature

নৌকাডুবি

Noukadubi

রবীন্দ্রনাথ ঠাকুর

কেন পড়বেন

একটা ভুল আর একটা না-বলা কথা, তার ভার কত দূর গড়ায়, পড়তে পড়তে রমেশের ওপর রাগ আর মায়া দুটোই হবে।

তুমিও পড়েছ? তোমার কথা লেখো ↓

₹178₹200You save ₹22পাওয়া যাচ্ছেAvailable

আসল ছাপা বই, প্যাক করার আগে দেখে নিই

বইটি নিয়ে প্রশ্ন? WhatsApp করুন
আমার তাকে:

বইটি সম্পর্কে · About this book

A shipwreck leads to mistaken identities and tangled destinies in this gripping Tagore classic.

রমেশ ভালোবাসেন বন্ধুর বোন হেমনলিনীকে। কিন্তু বাবার জেদের কাছে হার মেনে তাঁকে অন্য একটি মেয়েকে বিয়ে করতে হয়। বিয়ের পর নৌকায় ফেরার পথে কালবৈশাখীর ঝড়ে নৌকা ডোবে। জল থেকে বাঁচেন রমেশ আর এক নববধূ। তাকে নিজের বউ ভেবেই রমেশ সংসার পাতেন। তারপর একদিন বুঝতে পারেন, মেয়েটির নাম কমলা, আর তার বিয়ে হয়েছিল অন্য একজনের সঙ্গে।

এখন কমলাকে সত্যিটা বলবেন কী করে? হেমনলিনীকেই বা কী বলবেন? রমেশ চুপ করে থাকেন, আর সেই চুপ থাকা থেকেই জট পাকতে থাকে। একটা ঝড়ে চারটে মানুষের জীবন কেমন ঘুরে যায়, তারই গল্প নৌকাডুবি।

ভাষা
বাংলা
বাঁধাই
পেপারব্যাক

তোমার কি বইটা পড়া হয়েছে?

রবীন্দ্রনাথ ঠাকুর-এর আরও বই

সব দেখুন

একই ধরনের বই

সব দেখুন