
নয়টি রক্তাক্ত রবিবার
Noiti Raktakta Rabibar
কেন পড়বেন
সানডে সাসপেন্সের আটটি গা ছমছমে গল্প, সঙ্গে ফ্যান্টাসি থ্রিলারের এক নভেলা।
আসল ছাপা বই, প্যাক করার আগে দেখে নিই
বইটি সম্পর্কে · About this book
Noiti Raktakta Rabibar by Sayak Aman: eight chilling stories first heard on Sunday Suspense, with a fantasy thriller novella to close the book.
রোববারের দুপুর, ভরপেট খাওয়ার পর বিছানায় গা এলিয়ে কানে সানডে সাসপেন্স, অনেক বাঙালির কাছে এর চেয়ে আরামের কিছু নেই। সেই সানডে সাসপেন্সে শোনা সায়ক আমানের আটটি গল্প এই বইয়ে একসঙ্গে, শেষে জুড়ে আছে একটি নভেলা। কোনও গল্প আপনাকে নিয়ে দাঁড় করাবে এক নির্জন হাইওয়ের পাশে, আলো আর অন্ধকারের মাঝখানে। কোথাও এক কুয়োর গভীর থেকে উঠে আসে মায়াবী ডাক, কোথাও উইন্ডচাইমের মৃদু টুংটাং বুকের ভেতর কাঁপন ধরায়, কোথাও একটা সুর শুনে থমকে যায় হৃৎপিণ্ড। আর নভেলাটি এক ফ্যান্টাসি থ্রিলার, যা মনকে টেনে নিয়ে যায় গভীর অরণ্যের আবছায়ায়। ভয়, রহস্য আর মায়া মেশানো এই গল্পগুলোর জন্য এবার আর রোববারের অপেক্ষা করতে হবে না।
- প্রকাশক
- Biva Publication
- পৃষ্ঠা
- 240
- ISBN
- 9788194632337
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- পেপারব্যাক




