
নাম প্রকাশে অনিচ্ছুক
Nam Prakashe Anicchuk
কেন পড়বেন
কলেজের হাসি, ক্রাশ আর অভিমানের গল্প যাঁর পছন্দ তাঁর জন্য।
আসল ছাপা বই, প্যাক করার আগে দেখে নিই
বইটি সম্পর্কে · About this book
A Bengali campus comedy of friendship and heartache around an anonymous college confession page after Covid.
কোভিডের পর কলেজ খুলেছে, ক্যান্টিনে ফিরেছে চাউ, ল্যাবের জানলায় আবার উঁকিঝুঁকি, আর ফিরেছে কনফেশন পেজ, যেখানে নাম লাগে না, পরিচয়ও না, লাগে শুধু একটা কেচ্ছা। ক্লাসের দুই সেরা ছাত্রছাত্রী অঞ্জনা আর শমীক একটা ফ্লো-চার্ট নিয়ে হোটেলে ঢুকেছিল ‘এক্সপেরিমেন্ট’ করতে, অথচ শেষে জাভাস্ক্রিপ্টের এরর নিয়েই কথা বলে। রায়ার মাথা ঘুরে গেছে এস ডি স্যারের প্রেমে, তার রুমমেট শিঞ্জিনী বন্ধুকে সামলায়, অথচ নিজের মনের কথাটা কাউকে খুলে বলতে পারে না, আর ডিভোর্সের মামলায় ক্লান্ত অরুন্ধতী ম্যামের নামও জড়িয়ে যায় এক অচেনা পোস্টে। এ সবের পেছনে বসে মজা দেখছে দাশু, কে সে বলা যাবে না, সে নিজেও নাম প্রকাশে অনিচ্ছুক। একটা পোস্ট আর পাঁচশো কমেন্টের ধাক্কায় কয়েকটা জীবন ওলটপালট হয়ে যায়।
- প্রকাশক
- Book Farm
- পৃষ্ঠা
- 152
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- অন্যান্য








