
খোড়া ভৈরবীর মঠ
Khora Vhairabir Math
কেন পড়বেন
বৃষ্টির রাতে একটানে পড়ার মতো গা ছমছমে বই। ভয়ের সঙ্গে রহস্য আর ইতিহাস মিশে আছে।
আসল ছাপা বই, প্যাক করার আগে দেখে নিই
বইটি সম্পর্কে · About this book
The monastery of Bhairabi — ancient rituals and supernatural terror in rural Bengal.
ঝড়বৃষ্টির মুখে কলেজ স্ট্রিট শুনশান। কফি হাউস থেকে নেমে দুই বন্ধু দীপু আর মহুয়া একটা হাতে টানা রিকশায় ওঠে। রিকশাওয়ালার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। রিকশা যত এগোয়, তার গা থেকে উড়ে এসে ওদের গায়ে পড়ে ছাই। নামার মুখে সে ফিসফিস করে দুবার বলে, কালিয়া মাসান।
সেই নামের সুতো ধরে গল্প গড়ায় পুরুলিয়ার জঙ্গলে, সাঁওতাল বিদ্রোহের দিনে, ডাকিনিবিদ্যা আর প্রতিশোধের জেরে। বইয়ের দ্বিতীয় বড়গল্প খোঁড়া ভৈরবীর মাঠ। গাঁয়ের মন্দিরের দেবীর পায়ের আঙুল ভাঙা, তবু সেই খুঁতো মূর্তিকেই গাঁয়ের ভালোর জন্য বসানো হয়েছিল। এখন গাঁয়ে একের পর এক মৃত্যু, রাতে মন্দিরের পাশের মাঠ পেরোনো মানেই বিপদ। রাতের মাঠে অন্ধকারে কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরছে।
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- পেপারব্যাক







