

ইতি নির্ভয়পুর
Iti Nirbhoypur
কেন পড়বেন
চা বাগানের ছায়ায় জমি, ক্ষমতা আর প্রেমের লড়াই, গা-ছমছম নয়, গায়ে-লাগা গল্প।
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
বইটি সম্পর্কে · About this book
Iti Nirbhoypur by Arpita Sarkar: a tea garden village near Siliguri, a young doctor who stays on, an Adivasi land struggle and a love caught in it.
তরুণ ডাক্তার শৌনক থেকে গেছে নির্ভয়পুরে, কেন, সেটা ঠিক বোঝা যায় না। জলপাইগুড়ি আর শিলিগুড়ির কাছে এই কাল্পনিক গ্রাম, চারদিকে চা বাগানের ধাপ, মাঝখানে ছোট পাহাড় পলাশবনা। চার্চের সামনে, হাসপাতালের মাঠে নূপুরের সঙ্গে তার প্রেম একটু একটু করে গড়ায়। কিন্তু মাটির নিচে আগুন। এ জমি ছিল আদিবাসীদের, পূর্বপুরুষেরা সামান্য দামে বেচে দিয়েছিল, আজ তারা নিজের জমিতেই বাঙালি মালিকের মাইনে করা কর্মচারী। শিক্ষিত ছেলে সুজয় নেমেছে অধিকারের লড়াইয়ে, ব্যবসায়ী পামেলা মিত্র দাঁড়াচ্ছেন পঞ্চায়েত ভোটে। চাপা রাগ আর ভোটের হাওয়ার মধ্যে দুটো মানুষের ভালোবাসা টিকে থাকবে, এমন ভরসা নির্ভয়পুরে কেউ দেয় না।
- প্রকাশক
- Dey's Publishing
- পৃষ্ঠা
- 256
- ISBN
- 9788197738524
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- হার্ডকভার







