

হায় সজনি
HAY SAJANI
যত্নে প্যাকিং · সারা ভারতে ডেলিভারি · বই মিলিয়ে তবে UPI-তে পেমেন্ট
বইটি সম্পর্কে · About this book
Hay Sajani by Samaresh Majumdar: a sheltered rich college girl takes her first bus ride, and a love story with a boy from a small town begins.
কলেজে ঢোকার পর থেকে মৃণালিনী রোজ গাড়িতে আসে, গাড়িতেই ফেরে। খুব রক্ষণশীল, বড়লোক বাড়ির মেয়ে। আজ হঠাৎ কলেজ ছুটি হয়ে গেল, বাড়ির গাড়ি আসবে অনেক পরে। বাসস্টপে দাঁড়িয়ে সে ভাবে, একবার বাসে উঠলে কেমন হয়। এখান থেকেই শুরু সমরেশ মজুমদারের এই প্রেমের উপন্যাস, যার একদিকে বড় ঘরের মেয়ে, অন্যদিকে ছোট শহর থেকে পড়তে আসা এক ছেলে। শুরুটা চেনা ছকের মনে হলেও গল্প গড়ায় না-পাওয়া ভালোবাসা, বন্ধুত্ব আর বিশ্বাসভঙ্গের দিকে, আর তার নিচে মাথা তোলে শ্রেণি আর জাতের পুরোনো দেওয়াল। বাসটা এসে দাঁড়ায়, আর মৃণালিনী প্রথমবার পা রাখে নিজের চেনা গণ্ডির বাইরে।
- প্রকাশক
- Patra Bharati
- পৃষ্ঠা
- 136
- ISBN
- 9788183746373
- ভাষা
- বাংলা
- বাঁধাই
- হার্ডকভার







